Posts

Showing posts with the label চরিত্র

রাসুল (সা:) এর ধৈর্য ও সহনশীলতার ২ টি অসাধারণ উদাহরণ

Image
The Best 2 Patience of Prophet Muhammad (S) in Bangla রাসুল (সা:) এর ধৈর্য ও সহনশীলতার ২ টি অসাধারণ উদাহরণ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, এই প্রশ্নের সংক্ষিপ্ত ও প্রসিদ্ধ একটি উত্তর হলো, তিনি সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন। কিন্তু, সেই সর্বোত্তম চরিত্র বলতে কী বুঝায়, কোন ধরণের চরিত্রে চরিত্রবান হলে একজন সর্বোচ্চ আখলাকের অধিকারী হবেন – এর কোনো ব্যাখ্যা যদি হাদিস ও ইতিহাস গ্রন্থগুলোতে না থাকতো, আমরা হয়তো তখন বাধ্য হয়ে নিজেদের আখলাকের সাথে মিলিয়ে ভালো আখলাকের একটি রূপ দাঁড় করাতাম। কিন্তু, রাসুলের প্রিয় সাহাবীগণ আমাদেরকে এর থেকে বাঁচিয়ে দিয়েছেন। তাঁর আখলাকের পরিপূর্ণ বিবরণ, খুঁটিনাটিসহ উম্মতের মাঝে তুলে দিয়েছেন। যেগুলো পড়লে মনে হয়, আমরা যা দাঁড় করাতাম, সেটার সাথে তাঁর প্রকৃত আখলাকের শুধু যে অমিল হতো তাই নয়, এত বিশাল পার্থক্য হতো যার পরিমাণ অনুধাবন করাও হয়তো সম্ভব হতো না। সেদিন সকালে বসে বসে “সবরুর রাসুল ওয়া হিলমুহু” (রাসুলের ধৈর্য এবং সহনশীলতা) সম্পর্কে যে সমস্ত ঘটনা নির্ভরযোগ্য গ্রন্থগুলোতে আছে তা খুঁজে খুঁজে পড়ছিলাম। একেকটি ঘটনা পড়তে গিয়ে আমা...

রাসুল (সা:) এর এমন ৪ টি গুণ, যা আমরা খুব সহজেই অনুসরণ করতে পারি

Image
The best 4 beautiful manners of Prophet Muhammad (PBUH) in Bangla.  এখানে রাসুল (ﷺ)-এর এমন ৪ টি গুণ নিয়ে আলোচনা করা হয়েছে যা সত্যিই আমরা খুব সহজেই অনুসরণ করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলেরই সেই তাওফিক দান করেন, আমীন। রাসুল (ﷺ) কিভাবে কথা বলতেন? ১। আয়েশা (রা) বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ন্যায় অবিরাম এবং তাড়াতাড়ি কথা বলতেন না। বরং ধীরে ধীরে স্পষ্টভাবে কথা বলতেন। ফলে একটি বিষয় অপর বিষয় থেকে পৃথক হয়ে যেত এবং শ্রোতারা খুব ভালোভাবে তাঁর কথা উপলব্ধি করতে পারত। – সহিহ বুখারি, সহিহ মুসলিম, জামে তিরমিযি ২। আনাস (রা) বর্ণনা করেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ কথা তিনবার বলতেন। যাতে শ্রোতাদের বুঝতে সহজ হয়। -সহিহ বুখারি, জামে তিরমিযি ৩। হাসান (রা) বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা প্রয়োজনে কথা বলতেন না। তিনি বক্তব্যর শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণ মুখে কথা বলতেন। (অর্থাৎ কথা বলার সময় কেবল ঠোঁট ব্যবহার করতেন না এবং চিবিয়ে চিবিয়ে কথা বলতেন না। বরং স্পষ্ট উচ্চারণে কথা বলতেন)। তিনি অল্প কথা বলতেন, ...